Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে

আলোকিত রিপোর্ট:

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার বিতরণ করা হয়।

বুধবার (২৬ মার্চ) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ সাজেদুল ইমরানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এসময় অতিথিরা বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের হাতে বিশেষ খাবার তুলে দেন। স্বাধীনতা দিবসের আনন্দ রোগীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন উপস্থিতরা।

এ ধরনের আয়োজন রোগী ও তাদের স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে এবং চিকিৎসাসেবার পাশাপাশি মানবিক দায়িত্ববোধেরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।