উখিয়া প্রতিনিধি: আলহামদুলিল্লাহ, উখিয়া উপজেলায় বর্তমানে কৃষকদের জন্য পর্যাপ্ত পরিমাণে সার সরবরাহ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কৃষকেরা তাদের চাহিদা অনুযায়ী নিকটস্থ অনুমোদিত ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন।
উপজেলা কৃষি বিভাগ কৃষকদের নির্ধারিত মূল্যে সার ক্রয়ের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো ডিলার অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা সার বিক্রিতে অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে উপজেলা কৃষি অফিস বা উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
কৃষি বিভাগের আশা, পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত হওয়ায় চলতি মৌসুমে কৃষকেরা নির্ধারিত সময়ে জমিতে সার প্রয়োগ করতে পারবেন, যা ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষির ধারাবাহিকতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতির আগমন, শিক্ষার্থীদের দিকনির্দেশনা