উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের বাসিন্দা নুরুল হুদা (২২) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ এনে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সকাল ১১টার দিকে মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক ব্যক্তির ব্যবহৃত ফেসবুক আইডি “Spd Abdullah” থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ভিডিওতে সামান্য ভুল বোঝাবুঝির ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন নুরুল হুদা।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি বিষয়টি নিয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি একাধিকবার হুমকি দেন এবং ভবিষ্যতে আরও পোস্ট দিয়ে তার সামাজিক সুনাম ক্ষুণ্ন করার আশঙ্কা সৃষ্টি করেন বলে জিডিতে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে নিজের নিরাপত্তা ও ভবিষ্যতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
উখিয়া থানার ডিউটি কর্মকর্তা জিডিটি গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান