উখিয়া প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার আমগাছতলা এলাকায় এক সুপারি ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী উখিয়ার বটতলী এলাকার বাসিন্দা মীর আহামদ জানান, শনিবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে তিনি টমটমযোগে সুপারি নিয়ে বালুখালী বাজারে যাচ্ছিলেন। পথে মরাগাছতলা এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই মুখোশধারী যুবক তাকে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
তিনি অভিযোগ করেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইনানীতে পাঁচতলা ভবনে উচ্ছেদ অভিযান, মাঠে কউক ও উখিয়া প্রশাসন