Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফ প্রতিনিধি:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে বাণিজ্য কার্যক্রম। এতে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

সকালে বন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দর কর্তৃপক্ষ স্বাগত জানায়। পরে তিনি জেটিঘাট এলাকা ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গুদাম, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি বন্দরের জন্য গুরুত্বপূর্ণ নাফ নদীর জলসীমাও পরিদর্শন করেন তিনি।

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্থলবন্দর পরিচালনাকারী সংস্থা ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেড টেকনাফের মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে এ স্থলবন্দরের কার্যক্রম আংশিকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয়েছে।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের আশা, এই পরিদর্শনের মাধ্যমে টেকনাফ স্থলবন্দরের চলমান সংকট নিরসন ও বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

error

Enjoy this blog? Please spread the word :)