আলোিকিত রিপোর্টঃ
সংবাদ প্রকাশের একদিন পর কক্সবাজার আদালতে উচ্ছেদ মামলা করেছে বন বিভাগ। তবে স্থানীয়দের অভিযোগ, এটি শুধু দায়সারা পদক্ষেপ; নির্মাণ বন্ধে কার্যকর কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি।
উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পূর্বপাড়া এলাকার ‘স্বর্ণ পাহাড়’ সংরক্ষিত বনভূমিতে দখল করে পাঁচতলা ভবনের ভিত্তির ওপর ইতোমধ্যে তিনতলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে। অভিযোগ রয়েছে, নির্মাণকাজ এখনো অব্যাহত রয়েছে।
অভিযুক্ত হিসেবে মোহাম্মদ হারুন ও মোহাম্মদ মামুনের বিরুদ্ধে উখিয়া-১৭/২৬ নম্বর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন।
স্থানীয়দের দাবি, প্রায় তিন লাখ টাকার বিনিময়ে অসাধু কিছু কর্মকর্তার মদদে এই দখল কার্যক্রম চালানো হচ্ছে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো কঠোর অবস্থান না থাকায় জনমনে ক্ষোভ ও প্রশ্ন তৈরি হয়েছে—এই মামলা কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি সত্যিকারের উচ্ছেদ ও দখলমুক্তির পদক্ষেপ আসবে?
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ