Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী

আলো‌কিত ডেক্সঃ

নদীমেখলা শাশ্বত বাংলাদেশের ইতিহাসে আজ, ১৫ আগস্ট, এক অনন্য দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের এই ঐতিহাসিক দিনেই, ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ফেনীর ফুলগাজীর ইস্কান্দার মজুমদার ও দিনাজপুরের ঐতিহ্যবাহী চন্দনবাড়ির তৈয়বা মজুমদার দম্পতির কোলজুড়ে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল পরবর্তীকালে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও দেশপ্রেমের প্রশ্নে তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম তাঁকে দেশের অন্যতম জনপ্রিয় নেত্রীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর ভূমিকার কারণে সমর্থকদের কাছে তিনি “মাদার অব ডেমোক্রেসি” এবং “আপসহীন নেত্রী” হিসেবে পরিচিত।
তাঁর রাজনৈতিক জীবন কখনোই কুসুমাস্তীর্ণ ছিল না। নানা প্রতিকূলতা, ষড়যন্ত্র, নির্যাতন, কারাবাস ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্য দিয়েও তিনি নিজের অবস্থানে অবিচল থেকেছেন।
আজ তাঁর ৮১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করছেন দেশের অসংখ্য নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা।