আলোকিত ডিজিটাল ডেক্সঃ
বাংলাদেশের ইতিহাসে এক শোকাবহ ও বেদনাবিধুর দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে এক নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের শিকার হন।
সেদিন বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ হারান তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল। একই ঘটনায় বঙ্গবন্ধুর পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনসহ আরও অনেকে নির্মমভাবে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব কর্নেল জামিলউদ্দিন আহমেদ, নিরাপত্তা কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।
এছাড়া একই দিনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতসহ তাঁর পরিবারের সদস্যরাও ঘাতকদের হামলায় প্রাণ হারান।
ঘটনার সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।
বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় চেতনার প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
এলপিজি সংকটে দিশেহারা ভোক্তা, ১,৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৬০০ টাকায়
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?