বার্তা পরিবেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখার অনুমোদনে উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফারিদুল রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে রিদুয়ানুর রহমানকে সভাপতি এবং জিয়াউল করিম রিয়াদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলী হোসাইন সুমন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, আবু সাদেক সন্টু, আতাউল ইসলাম বাবুল ও ওমর ফারুক।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম ওয়াহিদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল ওয়াহিদ মানিক, হাশেম সিকদার জিসান ও হারুনুর রশিদ বাঁশী। সাংগঠনিক সম্পাদক হয়েছেন রেজাউল করিম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেহেদী হাসান জিসাদ।
জেলা ছাত্রদলের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে উখিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
আরো পড়ুন
উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে গ্যাসের উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ইনানীতে পাঁচতলা ভবনে উচ্ছেদ অভিযান, মাঠে কউক ও উখিয়া প্রশাসন
উখিয়ায় ইয়াবা উদ্ধারে গরমিলের অভিযোগ, বাকি এক লাখ পিস ও পিস্তল নিয়ে প্রশ্ন