কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে ভূগর্ভ থেকে গ্যাস নির্গমনের সন্দেহজনক ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা জ্বলে উঠলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ছোট ইনানীর মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় টিউবওয়েল স্থাপনের জন্য খননকাজ চলাকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মাটি খননের একপর্যায়ে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ইনানীতে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সেখানে প্রকৃতপক্ষে প্রাকৃতিক গ্যাস রয়েছে কি না কিংবা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।
ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভূগর্ভ থেকে নির্গত পদার্থের প্রকৃতি ও আগুন সৃষ্টির প্রকৃত কারণ নির্ণয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
ইনানীতে পাঁচতলা ভবনে উচ্ছেদ অভিযান, মাঠে কউক ও উখিয়া প্রশাসন
উখিয়ায় ইয়াবা উদ্ধারে গরমিলের অভিযোগ, বাকি এক লাখ পিস ও পিস্তল নিয়ে প্রশ্ন