সংবাদ বিজ্ঞপ্তিঃ
উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুদ্দিন মুকুলের পিতা ও থাইংখালীর প্রবীণ মুরব্বি মাওলানা জাকির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ রোববার বিকাল ৩টা ৩০ মিনিটে থাইংখালী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক মহলের ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় নানা আয়োজনে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬
উখিয়া ভূমি অফিসে দালালমুক্ত সেবা, এবার কি সত্যিই বদল আসবে?
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত