কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার শহরের স্টেডিয়াম এলাকা থেকে মোহাম্মদ আতিক উল্লাহ আল মামুন নামে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার পরনে ছিল পুলিশের ইউনিফর্ম। প্রথম দেখায় সাধারণ মানুষের পক্ষে তাকে আসল পুলিশ সদস্য নাকি ভুয়া, তা বোঝা প্রায় অসম্ভব ছিল। এ ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশের পরিচয় ব্যবহার করে চলাফেরা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ আরও জানায়, কী উদ্দেশ্যে তিনি পুলিশের পোশাক ব্যবহার করছিলেন, এর সঙ্গে কোনো প্রতারণা, চাঁদাবাজি বা অপরাধচক্র জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারণ পুলিশের পোশাক পরে কেউ অপরাধ কর্মকাণ্ড চালালে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি প্রকৃত আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
উখিয়ায় পেশাদার চালক অপহরণ ও নির্যাতন মামলায় এজাহারভুক্ত আসামী আটক
উখিয়া-টেকনাফ সড়কে অবৈধ পশুর হাট: যানজট ও দুর্ঘটনার আশঙ্কা