উখিয়া প্রতিনিধি :
উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাবিল সড়কের পাশে নির্মাণাধীন গাইডওয়াল কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, উন্নয়নের নামে চলছে যেন প্রকাশ্য লুটপাট।
সরেজমিনে দেখা যায়, নির্মাণ কাজ চলাকালীন সময়েই গাইডওয়ালের বিভিন্ন অংশের ইট ও ঢালাই ভেঙে পড়ে যাচ্ছে। কোথাও কোথাও সামান্য চাপেই গাইডওয়ালের অংশ ঝুরঝুর করে খসে পড়ছে। এমন দৃশ্য দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, কাজে প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট ব্যবহার না করে অতিরিক্ত বালি মিশিয়ে দায়সারাভাবে নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছে। ফলে কাজ শেষ হওয়ার আগেই গাইডওয়ালের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক এলাকাবাসী জানান, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় নির্মিত সরকারি প্রকল্পে যদি এভাবে অনিয়ম হয়, তাহলে উন্নয়নের সুফল সাধারণ মানুষ কখনোই পাবে না। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, নিম্নমানের কাজ বন্ধ করে সঠিক মান বজায় রেখে পুনরায় নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্পের সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি উঠেছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি
উখিয়ায় প্রবীণ মুরব্বি মাওলানা জাকির হোসেন আর নেই