উখিয়া প্রতিনিধি :
এটি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত সৌরবিদ্যুৎ চালিত সোলার প্যানেলের স্ট্যান্ড। অথচ বর্তমানে পুরো সোলার প্যানেল ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সরঞ্জাম রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। শুধু লোহার স্ট্যান্ডটি এখনো দাঁড়িয়ে আছে, যা দেখে সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এই সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগে আলো জ্বলত এবং জরুরি সেবা কার্যক্রম সচল থাকত। বিশেষ করে রাতে রোগী ও স্বজনদের ভোগান্তি কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
কিন্তু বর্তমানে সেই সোলার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় বিদ্যুৎ চলে গেলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজুড়ে নেমে আসে অন্ধকার। এতে রোগী, স্বজন ও চিকিৎসাসেবায় নিয়োজিতদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পের প্যানেল ও যন্ত্রপাতি কোথায় গেল? কী কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে, নাকি অবহেলা ও অনিয়মের কারণে নষ্ট হয়ে গেছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রকাশ করা হবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ