Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় জামে মসজিদের বার্ষিক সভায় ২.৫ লাখ টাকার অনুদান ঘোষণা

আলো‌কিত রি‌পোর্টঃ

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী গাছতলী পাড়া জামে মসজিদের নতুন ভবনে আয়োজিত বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরী।
সভায় তিনি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমকে এগিয়ে নিতে ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অনুদানের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়নে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ ধরনের উদ্যোগে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সভায় মসজিদের সার্বিক উন্নয়ন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলো‌কিত উখিয়া