উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, কৃষক দল নেতা শাহাব উদ্দিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন, যেখানে ‘গুপ্ত’ শব্দ ব্যবহারের জেরে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে শিবিরের রত্নাপালং ইউনিয়ন সভাপতি মিসবাহ উদ্দিনের নেতৃত্বে কয়েকজন যুবক কোর্টবাজারের চৌধুরী মার্কেটে প্রবেশ করে হামলা চালায়।
হামলার সময় দোকানে কর্মরত শাহাব উদ্দিন, মো. রুবেল এবং মোহাম্মদ আরিফকে মারধর করা হয়। এতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিসবাহ উদ্দিন ও আবু সাঈদ তানভীরকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক