নিজস্ব প্রতিবেদক, রামু:
আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে খেলাফত মজলিস রামু উপজেলা শাখার পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ক্বারী ওবায়দুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করেন খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ। প্রধান বক্তা ছিলেন জেলা প্রশিক্ষণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান। এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী সভায় অংশ নেন।
তৃণমূলের মতামত ও সাংগঠনিক নিয়ম অনুসরণ করে মাওলানা ইউছুফ নাহিদকে পুনরায় সভাপতি এবং সাবেক ছাত্রনেতা এম এ হালিম বোখারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—
সহ-সভাপতি: মাওলানা ওসমান গনি ও মাওলানা মুহিববুল্লাহ
সহ-সাধারণ সম্পাদক: মাহবুবুর রহমান
বায়তুল মাল সম্পাদক: হাফিজ ওবায়দুল্লাহ
সাংগঠনিক সম্পাদক: মাওলানা নাছির উদ্দীন
প্রচার সম্পাদক: মাওলানা নুরুল কবির
সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা মো. কাউছার
অফিস সম্পাদক: ছুরত আলম
মহিলা বিষয়ক সম্পাদিকা: জান্নাত আরা
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনাইদ মাহমুদ শাহেদ বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে সংগঠনের প্রতিটি কর্মীকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ শৃঙ্খলা বজায় রেখে আদর্শিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রামু উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রাজারকুলে উচ্ছেদকৃত পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর
ছুটিতে যাওয়ার পরদিনই ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক
রামু ভূমি অফিসে অনিয়মের অভিযোগ: কানুনগো মাহাবুবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি