মহেশখালী প্রতিনিধিঃ
পথ হারিয়ে সাগরে বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোটে ৩৬ দিন ধরে ভাসমান অবস্থায় কাঁচা মাছ খেয়ে জীবন বাঁচিয়েছেন শ্রীলঙ্কার দুই নাগরিক বাবা ও ছেলে।
ভাগ্যের নির্মম পরিহাসে সাগরের বুকে অসহায় হয়ে পড়েছিলেন তারা। অবশেষে কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোমের একটি ফিশিং বোটের জেলেদের চোখে পড়ে তাদের ভাসমান নষ্ট বোটটি। পরে তাদের উদ্ধার করে নিরাপদে মহেশখালীতে নিয়ে আসা হয়।
উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান নাগরিক হলেন এসএইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। বর্তমানে তারা কুতুবজোমের ফিশিং বোটের মালিক জিয়াউর রহমানের বাড়িতে আশ্রয়ে রয়েছেন।
জানা গেছে, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
সাগরের বুকে ৩৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এই বাবা-ছেলের গল্প সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর বিপদগ্রস্ত দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে মহেশখালীর জেলেরা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
টেকপাড়ায় বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু; আটক ৩ নারী
ভালুকিয়াপালং কমিউনিটি ক্লিনিকে আবারও চুরি, জনসাধারণের সহযোগিতা কামনা