Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দিনব্যাপী ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটার (উডব্যাজার) জনাব শাহীন মিয়া।
সকাল ৭টা থেকে শুরু হওয়া দিনব্যাপী আয়োজনে স্কাউটদের জন্য বিভিন্ন তাত্ত্বিক পাঠদান, বহিরাঙ্গন প্রশিক্ষণ কার্যক্রম ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় আলোচনা সভা, পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় অংশ নিয়ে স্কাউটদের উৎসাহিত করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুনুর রশীদ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা স্কাউট কমিশনার জনাব হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক, রোভার স্কাউট লিডার ও উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি জনাব আব্বাস উদ্দীন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক রবিউল হাসান শিমুল।
দীক্ষা অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের কাব শাখার পরিচালক মোজাম্মেল হক আজাদ।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন স্কাউট লিডার শাপলা, কাব লিডার রাঘাত, স্কাউটার আকিল, স্কাউটার মেহেদীসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের কাব শাখার সদস্যদের পাশাপাশি পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন কাব স্কাউট এ আয়োজনে অংশগ্রহণ করে।
দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা আরও বিকশিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আলো‌কিত উখিয়া