Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

রাতে শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। সেখানে তিন-চারজন তার ওপর হামলা চালায়,” বলেন শাহবাগ থানার এসআই মিঠু ফকির।

শহীদ মিনার এলাকায় কুপিয়ে, গুলি করে কলেজছাত্রকে হত্যা

আলোকিত ডেস্ক রিপোর্ট:

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলি ও ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।

নিহত রাকিব আহমেদ (২৫) বোরহান উদ্দিন কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি টিকটক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও কন্টেন্ট বানাতেন।

রাকিবের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। রোববার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই মিঠু ফকির বলেন, রাতে শহীদ মিনারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। সেখানে তিন-চারজন এলোপাথারি ছুরিকাঘাতের পাশাপাশি মাথায় গুলি করলে রাকিবের মৃত্যু হয়।

নিহতের বন্ধু আল-আমিনের ভাষ্য, ছুরিকাঘাত ও গুলি করার পর হামলাকারীরা পালিয়ে যায়।

রাকিবের গ্রামের বাড়ি ভোলা সদরের চৌমুহনী গ্রামে। তার বাবার নাম তরিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৈত্রী হলের কর্মী। বর্তমানে নিমতলী নাজিম উদ্দিন রোডে পরিবারের সাথে থাকতেন রাকিব।

আলোকিত উখিয়া