বাংলাদেশ আমজনগণ পার্টির অভিযোগ
নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আমজনগণ পার্টির (বিএজেপি) নিবন্ধনের আবেদন নিয়ে শুনানি শেষে দলটি কড়া হুঁশিয়ারি দিয়েছে। দলটির অভিযোগ, একটি বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রাখতে ষড়যন্ত্রের মাধ্যমে কমিশনকে প্রভাবিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে দলের নিবন্ধন ইস্যুতে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন চারজন নির্বাচন কমিশনার এবং বিএনপির পক্ষ থেকে আহ্বায়ক ও সদস্য সচিব। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব সভায় উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে সংবাদ সম্মেলনে দলটির সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, যেসব জেলা ও উপজেলায় আমরা কমিটি দিইনি, সেখান থেকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেতিবাচক প্রতিবেদন দিয়েছে। এটি পরিষ্কার একটি ষড়যন্ত্র। আমাদের মৌলিক রাজনৈতিক অধিকার চর্চায় বাধা দেওয়া হচ্ছে। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের দল নিবন্ধন পাবে।
তিনি আরও জানান, দলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগগুলো মূলত ব্যবসা কেন্দ্রিক ও ব্যক্তিগত, যা দল গ্রহণ করবে না। আমাদের সামনের সারিতে যারা আছেন, তারা সবাই জুলাই বিপ্লবের যোদ্ধা। নিবন্ধন নিয়ে আর কোনো নয়-ছয় করা হলে তা মেনে নেওয়া হবে না।”
দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ডেসটিনির সাথে সম্পৃক্ততার খবরকে মিথ্যা দাবি করে বলেন, ডেসটিনির সকল অফিস বহু বছর ধরে বন্ধ। আমরা ওই অফিস ব্যবহার করি না, বরং এটি আমাদের দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়। এমন তথ্য সঠিক নয়।
তিনি আরও যোগ করেন, দলের যথাযথ কমিটি ও অফিস রয়েছে এবং তারা আশা করছেন নির্বাচন কমিশন সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে