আলোকিত ডেস্ক রিপোর্ট:
চাঁপাইনবাবগঞ্জে কাউসার আলী নামের এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শনিবার (০৭ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। রবিবার (০৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি নূরে আলম।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনারমোড় এলাকার একটি মসজিদে তারাবির নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেন কাউসার আলী। সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেন, “4G তারাবি- সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ”।
এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকাবাসী কন্টেন্ট ক্রিয়েটর কাউসার আলীর উপর চড়াও হোন। পরে খবর পেয়ে থানা পুলিশ আসলে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, কাউসার নামের একজনকে গ্রেপ্তার করা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, কাউসার আলী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বা ইউনিয়নের ভোটার মতামত নিয়ে ভিডিও কন্টেন্ট বানিয়ে আলোচনায় আসেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়ায় সারের দামে নৈরাজ্যের অভিযোগ
সকালে বেরিয়েছিল রুটিরুজির খোঁজে, ফিরে এসে পেল মা ও তিন বোনের নিথর দেহ