Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য—টেকনাফের নুরসহ দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার, আকবর শাহ থানার জালে সক্রিয় মাদক চক্র।

টেকনাফের নুরসহ দুই ইয়াবা কারবারি গ্রেপ্তার

আলোকিত রিপোর্ট:
সিএমপি’র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) আকবরশাহ থানার এসআই নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন ৪নং বায়জিদ লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। মোঃ নুর (৩৮), পিতা: মৃত মোহাম্মদ হোসেন, মাতা: মাহমুদা খাতুন, সাং: ছোটন হাবিব পাড়া, সদর ইউপি, ৭নং ওয়ার্ড, টেকনাফ, কক্সবাজার।
২। মোজাহের উদ্দিন রাজিব (৩০), পিতা: জয়নাল আবেদীন, মাতা: রাজনা খানন, সাং: মান্দারী টোলা, আব্দুল হক মেম্বারের বাড়ি, পো: বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে মোট ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-২১, তারিখ: ১০/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। পরে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
error

Enjoy this blog? Please spread the word :)