নিজস্ব প্রতিবেদক |
দেশের নবনির্মিত মডেল মসজিদগুলোতে পহেলা বৈশাখ উদযাপন ও মেলা আয়োজনের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তরুণ আলেম, উদ্যোক্তা ও প্রথিতযশা সংগঠক এম এ হালিম বোখারী। তিনি মসজিদকে জাগতিক উৎসবের কেন্দ্রে পরিণত করার এই প্রবণতাকে সরাসরি মসজিদের পবিত্রতার পরিপন্থী বলে অভিহিত করেছেন।
মসজিদ কেবলই ইবাদতের স্থান।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর এবং এটি কেবল ইবাদত-বন্দেগির জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নির্মিত এই জায়গায় মেলা বা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মসজিদের মর্যাদাকে ক্ষুণ্ণ করে।”
এম এ হালিম বোখারী আরও উল্লেখ করেন যে, দ্বীনি প্রতিষ্ঠান এবং দুনিয়াবী অনুষ্ঠানের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা থাকা বাঞ্ছনীয়। তিনি বলেন:”দ্বীনের পবিত্র জায়গাকে দুনিয়াবী বা লৌকিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। মসজিদকে উৎসবের কেন্দ্রবিন্দু বানানো ইসলামের মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক।”
তিনি দেশের সচেতন আলেম সমাজ এবং মসজিদ পরিচালনা সংশ্লিষ্টদের এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক পথে চলার তাওফিক দান করুন এবং হেদায়েত দিন। আমিন।

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস