আলোকিত ডিজিটাল ডেস্ক:
মঙ্গলবার (৭ এপ্রিল) উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম।
পুলিশ জানায়, মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু আমির চৌধুরীকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি পোস্ট করেন।
পরে বিষয়টি পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপার নজরে এলে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে আটক করে পুলিশ।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
উখিয়ায় নির্মাণাধীন ড্রেন ধসে পড়েছে, উঠেছে নিম্নমানের কাজের অভিযোগ
উখিয়া-টেকনাফ সড়কে অবৈধ পশুর হাট: যানজট ও দুর্ঘটনার আশঙ্কা