নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় একটি গ্যাস ফিলিং স্টেশনের বিরুদ্ধে ভয়ংকর অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এক মোটরসাইকেল চালকের অভিযোগ অনুযায়ী, তার গাড়ির গ্যাস ট্যাংকের সর্বোচ্চ ধারণক্ষমতা ৬০ লিটার হলেও, ট্যাংকে পূর্বে কিছু গ্যাস থাকা অবস্থায় ফিলিং করতে গিয়ে মেমোতে দেখানো হয়েছে ৬১.৪০ লিটার গ্যাস।
এ ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—ধারণক্ষমতার চেয়েও বেশি গ্যাস ঢোকে কীভাবে? সংশ্লিষ্টদের মতে, এটি সরাসরি মিটারে কারসাজির ইঙ্গিত বহন করে।
ভুক্তভোগী চালক জানান, তিনি নিয়মিত ওই স্টেশন থেকে গ্যাস নেন। কিন্তু এবার মেমো হাতে নিয়ে হিসাব মিলাতে গিয়ে তিনি বিস্মিত হন। তার দাবি, অন্তত ৩ থেকে ৪ লিটার গ্যাস অতিরিক্ত দেখানো হয়েছে, যা স্পষ্ট প্রতারণার শামিল।
স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি নেই। ফলে প্রতিদিনই সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ফিলিং স্টেশনে ব্যবহৃত মিটার নিয়মিত ক্যালিব্রেশন ও তদারকির আওতায় না থাকলে এ ধরনের জালিয়াতির সুযোগ তৈরি হয়। তাই বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ