নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর এলাকায় যাতায়াতের একমাত্র ভরসা ফাইতং অস্থায়ী লোহার সেতুটি বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি যে কোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই সেতুটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে। প্রবল স্রোত ও বৃষ্টির পানির চাপে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়, ফলে চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরে অস্থায়ী এই সেতুর ওপর নির্ভর করে হাজারো মানুষ চলাচল করছে। কিন্তু স্থায়ী কোনো সেতু নির্মাণের উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন বা কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এলাকাবাসীর প্রশ্ন, “প্রতিবছর একই সমস্যা কেন চলতেই থাকবে? একটি স্থায়ী সেতু কি আমাদের অধিকার নয়?” তারা দ্রুত একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায় এবং মানুষের দুর্ভোগ লাঘব হয়।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
সিএনজিতেই প্রসব, হাসপাতালের আঙিনায় প্রাণ বাঁচানোর লড়াই
চকরিয়ায় বাথরুম থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার