১০ লাখ টাকা ডাকাতির মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চক‌রিয়া প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমকে ১০ লাখ টাকা ডাকাতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গতরাত ১০টার দিকে ডিবি ও রামু থানা পুলিশের যৌথ অভিযানে জেঠিপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, ডাকাতির ঘটনায় ৫ লাখ টাকা ভাগ নিয়ে মামলা না করার শর্তে লিখিত দিয়েছিলেন তিনি। পরে মামলা হলে তদন্তে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানানো হয়।
গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে ৫ লাখ টাকা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। পরে পুলিশ তাঁকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।