Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

মরিচ্যা চেকপোস্টে এপিবিএন সদস্যের ব্যাগে ২০ হাজার ইয়াবা উদ্ধার

সংবাদ বিজ্ঞ‌প্তিঃ
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির তল্লাশিতে এক এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
জানা যায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে ওই এপিবিএন সদস্যের সঙ্গে থাকা একটি ঘাড়ের ব্যাগ তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই তাকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহনের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আ‌লো‌কিত উ‌খিয়া