Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের

আলো‌কিত ডি‌জিটাল রি‌পোর্টঃ

লি‌বিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং ২৪ জনই সিলেট বিভাগের বাসিন্দা। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের একজন জানান, যাত্রাপথে আরও ৯ বাংলাদেশি সাগরে মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং উপকূল থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিশরে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া ২৭ জন বর্তমানে সুস্থ থাকলেও স্থানীয় পুলিশ হেফাজতে আছেন। মিশরের আইন অনুযায়ী আদালতের প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।