ডিজিটাল আলোকিত ডেস্কঃ
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৬ মিনিট
উখিয়ার এক হারিয়ে যাওয়া সন্তানের অবশেষে ঘরে ফেরার গল্পে আবেগে ভাসছে পরিবার। মাত্র ১০ বছর বয়সে বাবার হাত ধরে বিদেশে পাড়ি জমিয়েছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলার মোহাম্মদ ফরিদ। এরপর মানবপাচারের শিকার হয়ে দীর্ঘ ২৫ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন তিনি। একসময় পরিবারের সবাই ধরে নিয়েছিল, ফরিদ আর বেঁচে নেই।
তুরস্ক থেকে দেশে ফেরার পর নিজের নাম, বাবা-মায়ের নাম এবং শুধু “উখিয়া, কক্সবাজার” বলতে পারছিলেন ফরিদ। এই সামান্য তথ্যের ভিত্তিতেই ব্র্যাকের উদ্যোগে মাত্র ১২ ঘণ্টার মধ্যে উখিয়ার মরিচ্যাপালং ইউনিয়নের নাছির পাড়ায় তার পরিবারের সন্ধান পাওয়া যায়।
ভিডিও কলে ২৫ বছর পর বড় ভাইয়ের কণ্ঠ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ছোট ভাই সৈয়দ আলম। ফরিদের হাতে ছয়টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার আশকোনায় আনুষ্ঠানিকভাবে ফরিদকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এখন তার অপেক্ষা শুধু উখিয়ায় ফিরে বৃদ্ধ মা নূরজাহান বেগমের সঙ্গে দীর্ঘ ২৫ বছর পর দেখা করার।
দীর্ঘ প্রতীক্ষার পর হারিয়ে যাওয়া এক সন্তানের ফিরে আসা শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো উখিয়াবাসীর জন্যও আবেগঘন ও আনন্দের সংবাদ হয়ে উঠেছে।
দৈনিক আলোকিত উখিয়া

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান