কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারে পাউরুটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা বড়িসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের নতুন বাহারছড়ার ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পন্টুন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন সুনামগঞ্জের রুজিনা বেগম (৩৫) এবং কুমিল্লার রানু বেগম (৫৪)।
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করা হয়। এ সময় তাদের বহন করা পাউরুটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক