আলোকিত রিপোর্টঃউখিয়া, ২৫ এপ্রিল ২০২৬:
উখিয়া ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার, উখিয়া উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এক প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর প্রশিক্ষণার্থীরা মার্শাল আর্টের বিভিন্ন কসরত প্রদর্শন করে উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে। শৃঙ্খলা, আত্মরক্ষা ও দক্ষতার এমন প্রদর্শনী অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
একই সঙ্গে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সাদা বেল্ট প্রদান করা হয়, যা তাদের প্রাথমিক ধাপের সাফল্যের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক ইমরানুল হক। বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং মার্শাল আর্টে তার অনুপ্রেরণার জন্য দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মিজানুর রশিদ মিজানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক শিফু দিলদার হাসান দিলু। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরুল আলম। প্রধান বক্তা ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা ও কণ্ঠশিল্পী এস. এম. জসিম, কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল, মাস্টার শাহজাহান, সহযোগী প্রশিক্ষক শহীদুল ইসলাম এবং এনজিও কর্মকর্তা কফিল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহযোগী পরিচালক মোজাহিদুল ইসলাম, উপদেষ্টা মো. ইদ্রিস, আবু সাদেক মো. সায়েম, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠানের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন ইবনে আব্বাস (রা.) একাডেমি উখিয়ার প্রধান শিক্ষক ও সমাজ সংগঠক আকতার হোসেন সিকদার।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি
উখিয়ায় প্রবীণ মুরব্বি মাওলানা জাকির হোসেন আর নেই