নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে নিয়ে আবারও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি গ্রাফিক পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—বদি ১৮ মাস কারাগারে থাকার পরও মাদক পাচার কমেনি, বরং বেড়েছে। এতে প্রশ্ন তোলা হয়েছে, তাহলে বর্তমানে মাদক কারবারের পৃষ্ঠপোষক কে।
পোস্টটিতে টেকনাফের বিশিষ্ট সিনিয়র সাংবাদিক নুরুল করিম রাসেল-এর ছবি ব্যবহার করা হয়েছে। ছবির পাশে লেখা রয়েছে—“সাবেক এমপি আবদুর রহমান বদি কারাগারে ১৮ মাস, মাদক পাচার কমেনি বরং বেড়েছে। তাহলে এখন মাদকের পৃষ্ঠপোষক কে!”
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন। কেউ কেউ মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি জানাচ্ছেন, আবার কেউ বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা দীর্ঘদিন ধরে মাদক পাচারের রুট হিসেবে আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং বহু আসামিকে গ্রেপ্তার করেছে।
তবে সামাজিক মাধ্যমে প্রচারিত পোস্টটি সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা অব্যাহত রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়া দারোগা বাজারে ময়লার স্তুপ: ইজারাদারের দায়িত্বহীনতায় জনদুর্ভোগ চরমে
উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি