আলোকিত ডিজিটাল ডেস্ক:
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল।
প্রথম দুই ম্যাচ হারলেও গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভিয়েতনামকে হারাতে পারলে পরের রাউন্ডের টিকিট পেতে পারতো লাল-সবুজের দল। তবে সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেলো। গোলকিপার মিলির একটা ভুলে ভিয়েতনামের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডের নন্থাবুরিতে অনুষ্ঠিত ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ হারে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ৪৯ মিনিটে ভিয়েতনামের হয়ে একমাত্র গোলটি করেন থি থু লিন এনগুয়েন।
এই হারের ফলে শেষ আটে ওঠার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। এর আগে গ্রুপের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড নারী অনূর্ধ্ব-২০ দল-এর কাছে ৩-২ এবং চীন নারী অনূর্ধ্ব-২০ দল-এর কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপ সেরা তিন দলের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানে থাকতে হতো। তবে তিন ম্যাচেই হেরে গ্রুপের চতুর্থ স্থানেই শেষ করতে হয়েছে বাংলাদেশকে।
ফলে এবারের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ মিশন গ্রুপ পর্বেই শেষ হলো বাংলাদেশের।

আরো পড়ুন
দেশব্যাপী শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’
পাকিস্তানকে সিরিজ হারিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ
দেশের সম্মান এনে দেওয়া হাতে হাতকড়া, সেই হাতেই প্রতিমন্ত্রীর ভার