আলোকিত ডেস্ক রিপোর্ট:
এবার ভূমিকম্প–পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ সেচ্ছাসেবী প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
আজ রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, প্রাথমিকভাবে আশ্রয়ের জন্য খেলার মাঠ এবং স্কুল চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় সচেতনতা তৈরি করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান৷
প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করে ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে আবার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী।
আরো পড়ুন
কিশোরগঞ্জের শেখ রহমান যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর নির্বাচিত
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগে জানেনি ঢাকা, ছেলের মরদেহ ফেরত চান বাবা
কক্সবাজারে RAISE প্রকল্পের মাধ্যমে ১৩ জন প্রবাসী ফেরত সেবাগ্রহীতার নতুন কর্মসংস্থান