ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের মার্চ মাসে শাহিনুর ইসলাম প্রথম স্ত্রী ও দুই সন্তানের কথা গোপন রেখে রিভা মণিকে বিয়ে করেন। এর পর থেকে হাকিমপুরের হরিহরপুর গ্রামে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন শাহিনুর। তিন মাস আগে শাহিনুরের প্রথম স্ত্রী ও সন্তানের খবর জানতে পারে রিভা মণির পরিবার। পরে গত বুধবার আদালতের মাধ্যমে শাহিনুরকে তালাকের নোটিশ দেন রিভা মণি। এরপর শাহিনুর গত শুক্রবার সন্ধায় রিভা মণির বাড়িতে গিয়ে তার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ও হত্যার হুমকি দেন। পরদিন সকালে আবার রিভা মণির বাড়িতে যান শাহিনুর। এ সময় বাড়িতে কেউ না থাকায় ধারালো ছুরি দিয়ে রিভার শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। এ সময় রিভা মণির নাক বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পাশাপাশি শাহিনুরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল দুপুরে হরিহরপুরে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নাক কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে গ্রামের লোকজন অভিযুক্ত শাহিনুরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় ভুক্তভোগীর মামা জাকারিয়া মণ্ডল বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় শাহিনুরকে গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
মডেল মসজিদে বৈশাখ উদযাপন: এম এ হালিম বোখারীর গভীর উদ্বেগ
৬ বছরের মাইরা এখন কারাগারের বাসিন্দা: কিন্তু কেন?
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড