নাটোরে পিস্তল নিয়ে পুত্রসন্তান খেলার একপর্যায়ে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ হন এক পুলিশের উপপরিদর্শক (এসআই)। এসময় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।
নাটেরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত এসআইয়ের নাম দেওয়ান মামুন হোসেন (৩২)। তিনি নাটোর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, এসআই দেওয়ান মামুন হোসেন দায়িত্ব পালন শেষে গতকাল রাত ৯টার দিকে পুলিশ লাইনসের বাসায় ফেরেন। নিজের পিস্তলটি বিছানায় রেখে তিনি শৌচাগারে যান। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলছিল। তিনি শৌচাগার থেকে বের হয়ে ছেলের কাছ থেকে পিস্তলটি নিতে গেলে হঠাৎ ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে মামুনের পায়ে লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলার পুলিশ সুপার সদর হাসপাতালে তাঁকে দেখতে যান এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ঘটনার বর্ণনায় পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। আহত এসআই মামুনের পায়ে গুলি লেগেছে, তবে তিনি এখন শঙ্কামুক্ত।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়ায় সারের দামে নৈরাজ্যের অভিযোগ
সকালে বেরিয়েছিল রুটিরুজির খোঁজে, ফিরে এসে পেল মা ও তিন বোনের নিথর দেহ