টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (উখিয়া-টেকনাফ) কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি হাফেজ এনামুল হাসান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন বাবলু, টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদ, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানে টেকনাফ উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ২৭৫ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের জন্য উন্নয়ন ও সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক