উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া–টেকনাফ সড়কে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে সড়কের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাগুলোতে চালকদের মোবাইল ফোনে বসে যায় অনলাইন জুয়ার আসর।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেক চালক সারারাত মোবাইলে জুয়া খেলায় মগ্ন থাকেন। ভোর হওয়ার পর চোখে ঘুম নিয়েই তারা স্টিয়ারিং ধরে যাত্রী পরিবহনে বের হন। এতে একদিকে যেমন চালকের মনোযোগ কমে যায়, অন্যদিকে যাত্রীদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব চালকদের মধ্যে অনেকেই বৈধ লাইসেন্সধারী নন। এমনকি কিছু রোহিঙ্গাও রয়েছে, যারা ক্যাম্পের কাঁটাতার অতিক্রম করে বাইরে এসে সড়কে গাড়ি চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
তাদের ভাষ্য, রাতভর অনলাইন জুয়া আর দিনের বেলায় বেপরোয়া ড্রাইভিং—এই দুইয়ের সমন্বয়ে উখিয়া–টেকনাফ সড়কে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের প্রশ্ন, প্রকাশ্যে চলতে থাকা এই অনলাইন জুয়ার আসর এবং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কবে কার্যকর ব্যবস্থা নেবে?
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ