আলোকিত রিপোর্ট:
কক্সবাজারের উখিয়ায় পাগলা কুকুরের আক্রমণে সাংবাদিক বাচ্চু আহত হওয়ার ঘটনা ঘটেছে। একটি পথশিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই কুকুরের আক্রমণের শিকার হন বলে জানা গেছে।
ভুক্তভোগী কাজী বাচ্চু নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, গত ১৩ মার্চ ইফতারের পর উখিয়া কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যাওয়ার পথে মসজিদের রাস্তার মাথায় প্রায় ৪ বছর বয়সী এক পথশিশুকে (ভিক্ষুক) পাগলা কুকুর আক্রমণ করে। শিশুটিকে রক্ষা করতে এগিয়ে গেলে তিনিও কুকুরটির আক্রমণের শিকার হন।
তিনি আরও জানান, তাদের আক্রমণের কিছুক্ষণ আগে একই কুকুর উখিয়ার টাইপালং এলাকার আরেক ব্যক্তিকেও উখিয়া স্টেশন এলাকায় কামড় দেয়। পরে ওই ব্যক্তিকে দ্রুত উখিয়া সদর হাসপাতালে নেওয়া হলে ভ্যাকসিন দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে অক্সিজেন দেওয়া হলে আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে ওঠেন।
এ ঘটনার পর কাজী বাচ্চু সবাইকে স্টেশন এলাকা বা পাড়া-মহল্লায় ঘোরাফেরা করা কুকুর থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, কিছুদিন আগে প্রশাসনের পক্ষ থেকে পাগলা কুকুর নিধন ও টিকা প্রয়োগের যে কার্যক্রম চালানো হয়েছিল, তার কার্যকারিতা বাস্তবে কতটুকু হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে এ বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ