আলোকিত ডেস্ক রিপোর্ট:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনীর মৃত্যতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করছে বাংলাদেশ। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অবস্থান জানায়। আরেক বিবৃতিতে জানানো হয় এখন পর্যন্ত ইরান যুদ্ধে, মধ্যপ্রাচ্যে ২ জন বাংলাদেশি নিহত এবং ৭ জন আহত হয়েছে।
এদিকে, চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পররাষ্ট্র, প্রবাসী কল্যান, বেসামরিক বিমান চলাচল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন: প্রতিনিয়ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতদের সাথে যোগাযোগ করা হচ্ছে। আর যাদের ভিসার মেয়াদ বা অন্য সমস্যা হচ্ছে, সেগুলো সমাধানে একটি সেল গঠন করা হয়েছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের কূটনীতিক অবস্থান- মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যান নিশ্চিত করার স্বার্থ বিবেচনা রেখেই। প্রবাসীদের জন্য সম্ভাব্য যা করার সেটাই সরকার করবে বলে জানান তিনি।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
সাবেক সিএমপি কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
সারাদেশে একই প্রশ্নে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার ভাবনা