Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

মার্কিন সিনেটর মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি

ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ নয়: মার্কিন সিনেটর

আলোকিত আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি ।এক বিবৃতিতে মার্কি বলেন, এই হামলার জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি এবং এটি সব মার্কিন নাগরিকের জন্য ঝুঁকিপূর্ণ। তার ভাষ্য, ট্রাম্পের অবৈধ পদক্ষেপ বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার ঝুঁকি বাড়িয়েছে, যা অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও বেসামরিকদের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

তিনি অভিযোগ করেন, ট্রাম্প ধারাবাহিকভাবে ইরানের পারমাণবিক হুমকির তাৎক্ষণিকতা অতিরঞ্জিত করেছেন, এমনকি তার কথিত “অপারেশন মিডনাইট হ্যামার” অভিযানের পরও—যেখানে তিনি দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস করেছে।

মার্কি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তার মতে, হামলার আগে কূটনীতির জন্য সময় ছিল এবং এখনো আছে।

মার্কি বলেন, ‘এটি ট্রাম্পের সৃষ্টি করা সংকট। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আরেকটি অন্তহীন যুদ্ধ চায় না। তারা চায় না, দেশের তরুণ-তরুণীদের বিদেশে পাঠানো হোক অনন্ত যুদ্ধের জন্য, যখন দেশে পরিবারগুলো স্বাস্থ্যসেবার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে।’তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ বন্ধ না করেন, তবে কংগ্রেসকে তা করতে হবে। ইরানের সঙ্গে আর কোনো যুদ্ধ নয়।’

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)