আলোকিত ডেস্ক রিপোর্ট:
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করা শর্তে দুদকের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, একদল লোক এসে কার্যালয়ের ভেতরে হট্টগোল করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ গ্রহণে বাধ্য করেছে। বেনামে দায়ের করা অভিযোগটি পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।
তিনি আরও জানান, যে কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। জোর করে জমা দেওয়া এই অভিযোগটি আমরা আইন অনুযায়ী যাচাই-বাছাই কর। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা পাওয়া না গেলে এটি সরাসরি বাতিল করা হবে। আর অভিযোগ পাওয়া গেলে পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।

আরো পড়ুন
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক