Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছে পুলিশ।

বাকলিয়ায় ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে অর্থ আত্মসাৎ, দ্রুত অভিযানে গ্রেফতার ও টাকা উদ্ধার

আলোকিত ডিজিটাল রিপোর্ট:

বাকলিয়া থানা এলাকায় একটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে পুরো টাকার অঙ্ক।

পুলিশ সূত্রে জানা গেছে, কোম্পানির মালিকপক্ষ তাদের এক কর্মচারীকে ব্যাংকে নগদ অর্থ জমা দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠায়। কিন্তু নির্ধারিত ব্যাংকে টাকা জমা না দিয়ে ওই ব্যক্তি অর্থ নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানতে পেরে মালিকপক্ষ দিশেহারা হয়ে পড়েন এবং পরে বাকলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই ওসি মুহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে আত্মসাৎ করা পুরো অর্থ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় ব্যবসায়ী মহলে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বাকলিয়া থানার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

error

Enjoy this blog? Please spread the word :)