Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

এক জালেই ধরা পড়ল ৪০ কোরাল, বিক্রি প্রায় ২ লাখে

আলোকিত ডেস্ক:

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলের জালে ধরা পড়েছে ৪০টি কোরাল মাছ। মোট সাড়ে তিন মণ কোরাল মাছ প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে বিক্রি হয়ে মোট ১ লাখ ৭১ হাজার টাকা আয় হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম দাঁড়ায় প্রায় ১,২২৫ টাকা।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দররে পৌঁছায়। মাঝি কাদের ও তার সঙ্গীরা মাছগুলো বন্দরে নিয়ে এলে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় বন্দর এলাকায় মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন মাছের সংকট, নিষেধাজ্ঞা ও জ্বালানি সমস্যার কারণে হতাশায় থাকা জেলেদের জন্য এটি স্বস্তিদায়ক ঘটনা।

ট্রলারের মাঝি কাদের জানান, অনেকদিন পর ভালো পরিমাণ কোরাল মাছ পাওয়ায় তারা আনন্দিত এবং এতে কিছুটা হলেও আর্থিক চাপ কমবে বলে আশা করছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাগরের প্রাকৃতিক পরিবর্তনের কারণে মাছের পরিমাণ ওঠানামা করলেও নিয়মিত নিষেধাজ্ঞা মানার ফলে সামুদ্রিক মাছের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

তিনি আরও বলেন, কোরাল একটি উচ্চমূল্যের মাছ এবং এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক লক্ষণ।

আলোকিত উখিয়া