প্রকাশ : ০১ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি ও বিশ্বমঞ্চে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ইসলামিক স্কলার ও আলোচক ড. মিজানুর রহমান আজহারি। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহারা। হে আরশের মালিক! জুলুমের অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায়ের শান্তি প্রতিষ্ঠা করুন।’
রোববার (১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ড. আজহারি এই আহ্বানটি এমন সময়ে দিয়েছেন, যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে। গত কয়েকদিনে ইরানের সামরিক কার্যক্রম এবং প্রতিরোধে ইসরায়েলের বিমান হামলা ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কূটনৈতিক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইয়েমেন ও সিরিয়ার সীমান্ত এলাকা যুদ্ধবিরোধী কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ইসরায়েলি ও আমেরিকান সামরিক উপস্থিতি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং প্রতিপক্ষের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে উদ্বেগের মাত্রা বাড়িয়েছে।


আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়ায় সারের দামে নৈরাজ্যের অভিযোগ
সকালে বেরিয়েছিল রুটিরুজির খোঁজে, ফিরে এসে পেল মা ও তিন বোনের নিথর দেহ