Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

মাতামুহুরি নদীতে দুই কিশোরীর মৃত্যু

আলোকিত রিপোর্ট:

কক্সবাজারের চকরিয়া মাতামুহুরি নদীতে গোসল করতে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকাল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভিরচর এলাকায় মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থীর বাড়ি মৌলভিরচর গ্রামে।তারা হলো- ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা মাইমুনা আক্তার (১৪) ও আব্দুর রহিমের কন্যা ইশপা মুনি (১১)।

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর রেজাউল করিম দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে সমবয়সি কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরি নদীতে গোসল করতে গেলে সেখানে ৪ কিশোরী নদীগর্ভে তলিয়ে যায়। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও অপর দুজন নিখোঁজ থাকে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুই কিশোরী নিখোঁজের খবর পাওয়া মাত্র তিনি ঘটনাস্থলে ছুটে যান। নদীতে নেমে বুঝতে পারেন বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে আটকে রয়েছে দুই কিশোরী। স্থানীয়দের সহযোগিতায় দুই কিশোরীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ সময় সঙ্গে থাকা আরও দুই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, মাতামুহুরি নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতে হঠাৎ গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ গর্তে পড়ে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, মাতামুহুরি নদীতে তলিয় দুই কিশোরীর মৃত্যুর সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)