সংবাদ বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা মমতাজ মিয়ার ছেলে মুফিজ আলম (১৬) গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মুফিজ আলম হ্নীলা আল-ফালাহ একাডেমীর নবম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ইতোমধ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনো পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি মুফিজ আলমের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
01898428942
01814570111
01812619450
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১
টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক