নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি টমটম (অটো-রিকশা) থেকে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে ভাদিতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবার একটি বড় চালান টমটমে করে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন যানটি তল্লাশি শুরু করলে একপর্যায়ে সুযোগ বুঝে ব্যাগটি ছিনিয়ে নেয় দুই মাদক কারবারি। ছিনতাইকৃত ব্যাগে প্রায় ৪০ হাজার পিস ইয়াবা ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযুক্তরা হলেন স্থানীয় মোহাম্মদ আলী মার্বেল ও ছৈয়দুল আমিন। ঘটনার পর থেকেই তারা গা-ঢাকা দিয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, পলাতক দুই কারবারিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ইয়াবার চালানটির উৎস ও সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সীমান্তঘেঁষা এ অঞ্চলে মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ